বাদশা আলমগীর, কুড়িগ্রাম প্রতিনিধি:
২৮ জুলাই ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন সরকার, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, “মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।” তিনি মাদকবিরোধী কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথবাক্য পাঠ করান।

আরো পড়ুন...  ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ অতিথিরা বলেন, যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তারা আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নের যুব সমাজের প্রতিনিধিরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো সময়, যেকোনো স্থানে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে আমাদের টিম মাঠে নামবে।”

তারা আরও জানান, সোনাহাট ইউনিয়নকে মাদকমুক্ত না করা পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন এবং নজরদারি অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০