এস.এম. জাকির, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
২৮ জুলাই ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় নিজ ঘর থেকে আবদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মৃত্যুর প্রায় চার দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিমের প্রধান ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে মানবিক টিমের সদস্যরা চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, নিহত আবদুর রহমান সাতবাড়িয়া ইউনিয়নের নগরপাড়া এলাকার মৃত কালা মিয়া সওদাগরের ছেলে। তাঁর তিন ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। স্ত্রীও বর্তমানে বিদেশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। একসময় তিনি ছেলেদের সঙ্গে বিদেশে থাকলেও প্রায় এক বছর আগে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি একাই নিজ বাড়িতে বসবাস করতেন এবং নিজের রান্নাবান্না নিজেই করতেন।

গাউসিয়া কমিটির মানবিক টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি খবর পান, নগরপাড়ার একটি ঘরে এক বৃদ্ধের পচাগলা মরদেহ পড়ে আছে। পরে পুলিশের অনুমতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে এশার নামাজের আগে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ গত শুক্রবার আবদুর রহমানকে এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকে তিনি আর কারও নজরে আসেননি। স্থানীয় কয়েকজনের দাবি, তিনি সামাজিকভাবেও কিছুটা বিচ্ছিন্ন জীবনযাপন করতেন।

চন্দনাইশ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. লিটন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে স্ট্রোক বা অন্য কোনো স্বাভাবিক কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০