আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২৮ জুলাই ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদে বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং করণীয় নির্ধারণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বড়ধুল ইউনিয়ন পরিষদে আয়োজিত এ সভায় দুর্যোগকালীন সময়ে কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা, ইউনিয়নের বর্তমান বন্যা ও নদীভাঙন পরিস্থিতি পর্যালোচনা এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গৃহীত প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সরকারের নীতিমালা অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় মানব মুক্তি সংস্থা (এমএমএস) বাস্তবায়িত ইডিআরসি (EDRC) প্রকল্পের আওতায় বড়ধুল ইউনিয়নে পরিচালিত বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে সহযোগিতা এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদের সচিব মো. কাউসার আহমেদ, ইউপি সদস্য মো. আয়নাল হক, মো. শান্তহার আলী প্রামাণিক, নুর ইসলাম, মো. আতউয়ার ও মো. আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য মো. শামীম সরকার, মোছা. জাহানারা খাতুন ও মোছা. সাহারা খাতুন এবং আলহাজ মজিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সারোয়ারদী।

আরো পড়ুন...  ভোটের মাঠে নতুন দিনের আশা

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জহরুল ইসলাম (জহু), আবু তাহের লাবলুসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে এবং অক্সফ্যাম বাংলাদেশ-এর সহযোগিতায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) পরিচালিত ইডিআরসি (EDRC) প্রকল্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০