প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের ব্যুরো চীফ, নোয়াখালী।
২২ মে ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৬ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রুদ্রপুর এলাকার কিবরিয়া মাস্টার বাড়িতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ফজলে আকবর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর রহমান, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ।

আরো পড়ুন...  কবিরহাটে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ী নিহত, আহত দুই ছেলে

বক্তারা বলেন, বর্তমানে ডায়াবেটিস একটি নীরব ঘাতকে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং অসচেতনতার কারণে দিন দিন এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, শহরের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের কাছেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের বিকল্প নেই।

আয়োজকরা জানান, ক্যাম্পে ছয়ানি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি রোগীদের খাদ্যাভ্যাস, ব্যায়াম ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল নোয়াখালী ডায়াবেটিক সমিতি। এ আয়োজনে সহযোগিতা করে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা, ইনসেপ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে একদিকে যেমন মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেন, অন্যদিকে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১০

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১১

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১২

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৩

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৪

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৫

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৬

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৭

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

১৯

সুন্দরবনের ‘ছোট সুমন’ বাহিনীর প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ

২০