ময়মনসিংহ প্রধিনিধি
১৫ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

শিশু ধর্ষণ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নিশামনি (৫) নামে এক শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত দেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা।

রোববার (১৪ জুন) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে নিশামনি বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিশামনির বলে শনাক্ত করেন।

স্বজনদের ভাষ্য, মরদেহ উদ্ধারের পর রাতেই গোসল করানোর সময় তারা শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। বিশেষ করে গলা ও বুকে কামড়ের মতো দাগ এবং শরীর থেকে রক্তক্ষরণের আলামত লক্ষ করা যায়। এতে তাদের সন্দেহ হয় যে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরো পড়ুন...  মধুপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

নিহত শিশুটির স্বজন ফারহানা ইসলাম ঈষিতা বলেন, মাত্র পাঁচ বছরের একটি নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে কংস নদীতে ভাসিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যাই। শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, ফেসবুকে পরীমনির ‘মজা’

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

দুই মাসেও মেলেনি এপ্রিলের বেতন, সংকটে মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা জোরদারে সভা

প্রাইজ প্রকল্পে দক্ষতার স্বীকৃতি

জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ

১০

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

১২

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

১৩

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

১৪

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

১৫

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

১৬

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

১৭

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

১৮

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

১৯

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২০