এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় বালুভর্তি ট্রলি উল্টে চালকের মৃত্যু

নিহত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জাহিদুল ইসলাম (৩০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ট্রলিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে বালু বোঝাই একটি ট্রলি নিয়ে জাহিদুল পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছান। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর জন্য পেছনের গিয়ার দিয়ে গাড়িটি পেছনে নিতে গেলে চাকা রাস্তার পাশে বালুতে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ সজোরে ওপরের দিকে উঠে গেলে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এসময় বিদ্যালয়ের গেটের পিলারের সাথে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১০

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১১

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১২

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১৩

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৪

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৫

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৬

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১৭

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১৮

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

২০