মালিকুজ্জামান কাকা,
১৩ এপ্রিল ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল জাতি গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা আগামীর বাংলাদেশ নির্মাণে একটি প্রত্যয়ী মডেল রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে।

শনিবার যশোর শহরের ষষ্ঠীতলায় পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং নৈতিক শিক্ষার পুনর্জাগরণ অত্যন্ত জরুরি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একসময় দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অবক্ষয় ঘটেছে, যা জাতির জন্য উদ্বেগজনক। এই অবস্থা থেকে উত্তরণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে সরকারের সুপরিকল্পিত কর্মসূচির ওপর। অতীত সরকারের সময় শিক্ষার মানোন্নয়নে কার্যকর কোনো পরিকল্পনা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে গোটা শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

আরো পড়ুন...  কাঠালিয়ায় দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে শিক্ষার মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মমুখী শিক্ষার প্রসার অপরিহার্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি মতিউর রহমান, এমপি ডা. মুসলেহ উদ্দীন ফরিদ, এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, এমপি অধ্যাপক মোক্তার আলী, এমপি আতাউর রহমান বাচ্চু, এমপি আব্দুল আলিম এবং এমপি আবু জি এম নজরুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশের কর্ণধার। তাদেরকে দক্ষ ও নৈতিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই। এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক দুই বছরের অব্যাহতিতে

সভায় অংশগ্রহণকারীরা পরীক্ষা ব্যবস্থাপনা, কেন্দ্র পরিচালনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং একটি সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের গুরুত্ব ও ফজিলত

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

ব্ল্যাকমেইলে বিয়ে, তালাকের পর মামলা—রাজশাহীতে যুবকের বিস্ফোরক অভিযোগ

স্বাধীনতা নাকি অনুমতির শৃঙ্খল

নিরাপত্তা ও ন্যায়বিচারেই গড়বে সম্ভাবনার বাংলাদেশ

সালিসের পরই ফের অপহরণ! ৪ দিন পর উদ্ধার মাদ্রাসাছাত্রী, গ্রেপ্তার ৭

খুবি শিক্ষক শরিফুল ইসলাম সিজেইএনের নতুন কমিটিতে

জনগণের আস্থাই সরকারের বড় অর্জন: নির্যাতিতদের ডাটাবেজ ও স্বীকৃতির দাবি

১০

কুষ্টিয়ায় আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২৫

১১

মোংলায় স্ত্রীর হাতে লাঞ্ছিত স্বামী!

১২

কুলিয়ারচরে ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেফতার

১৩

জনবল সংকটে ভোলা ২৫০ শয্যা হাসপাতাল

১৪

কুলিয়ারচরে গাঁজাসহ নারী আটক

১৫

নোয়াখালীতে অবৈধ তেল মজুদ, আটক ৪

১৬

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

১৭

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

১৮

নড়াইলে পাওনা টাকায় ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ

১৯

পাটগ্রামে জনদুর্ভোগ নিয়ে মতবিনিময় সভা

২০