নিজস্ব প্রতিবেদক, জাতীয় প্রেসক্লাব
১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের আস্থাই সরকারের বড় অর্জন: নির্যাতিতদের ডাটাবেজ ও স্বীকৃতির দাবি

বর্তমান সরকারের ক্ষমতায় আসার দুই মাস পূর্তি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘সরকারের দুই মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) আয়োজিত এই সেমিনারে বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং একটি বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ড. আসিফ মিজান বলেন, প্রধানমন্ত্রীর ধারাবাহিক প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে জনগণের আস্থা অর্জিত হয়েছে। তার নেতৃত্বে সরকারের কার্যক্রম দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষ রাষ্ট্রীয় সেবার সুফল পেতে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, নির্যাতন, হামলা ও মামলার শিকার ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা জরুরি। একইসঙ্গে তাদের অবদান মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদান স্মরণ করে ড. মিজান বলেন, স্বল্প সময়ের শাসনকালেও তিনি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছিলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল লতিফ মাসুম। সভাপতিত্ব করেন ড. গাজী মিজানুর রহমান।

আরো পড়ুন...  বাড়ি বাড়ি দোয়া ও ভোট প্রার্থনায় জাকির হোসেন

এছাড়া আরও বক্তব্য দেন প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দোহা, প্রফেসর ড. শাহাবুদ্দীন, প্রফেসর গোলাম রাব্বি, আতিকুল ইসলাম পাঠানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে হলে নির্যাতিতদের পুনর্বাসন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনগণের আস্থা ধরে রাখা অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

১০

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১১

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১২

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১৩

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৪

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১৫

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৬

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৭

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৮

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৯

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

২০