আলী আজীম, মোংলা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাহিনী দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। চুরি, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করা হয়।

মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে। স্টেশনটি স্থাপনের পর বনদস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সহায়তা সরবরাহের পথ অনেকাংশে বন্ধ হয়ে যাওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে। ফলে বনদস্যু ও তাদের সহযোগীরা এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি মেনে নিতে পারছে না।

আরো পড়ুন...  ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

কোস্ট গার্ডের দাবি, বৃহস্পতিবার জয়মনির ঘোল স্টেশনে দুর্বৃত্তরা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে কোস্ট গার্ডকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সুন্দরবনে বনদস্যু দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করাই তাদের মূল উদ্দেশ্য বলে মনে করছে বাহিনীটি।

বাংলাদেশ কোস্ট গার্ড গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বাহিনীটি জানিয়েছে, কোনো ধরনের অপপ্রচার, হামলা, ভয়ভীতি বা ষড়যন্ত্র তাদের দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১০

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

১১

কলকলিয়ায় বিএনপির সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

১২

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা দায়ের

১৩

মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

১৪

মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবি তুলে ধরলেন শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস উপাচার্যের

১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

১৭

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৮

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

১৯

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

২০