কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজনের মধ্যে।

বৃহস্পতিবার (১১ জুন) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানেই পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ রয়েছে। সরবরাহ বাড়ার ফলে দামও আগের তুলনায় কমতির দিকে।

দুই দিন আগে যে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আরিফুল ইসলাম বলেন, “আমাদের আয়-রোজগার কম। আগে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় খুব সমস্যায় পড়তে হয়েছিল। ৪০ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল, ফলে চাহিদা অনুযায়ী কিনতে পারতাম না। এখন দাম কিছুটা কমে ৩৫ টাকা হয়েছে, এতে কিছুটা স্বস্তি এসেছে। দাম যেন আরও কমে—এটাই আমাদের প্রত্যাশা।”

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা সাকিল আহমেদ বলেন, বাজারে সরবরাহ ভালো থাকায় কিছুদিন দাম স্বাভাবিক ছিল। তবে গত কয়েকদিনের বৈরি আবহাওয়ার কারণে মোকামে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় দাম বেড়ে যায়। তখন আমরা ৩৭ টাকা কেজি দরে কিনে ৪০ টাকায় বিক্রি করেছি। এখন আবার সরবরাহ বাড়ায় আমরা ৩৩ টাকা কেজি দরে কিনে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি। সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন...  কুয়েতে প্রবাসী ইউছুফের মৃত্যু, নিজ গ্রামে জানাজা শেষে দাফন

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, বাজারে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে প্রতিদিন দামের যাচাই-বাছাই চলছে। কোনো অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা ও জরিমানা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১০

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

১১

কলকলিয়ায় বিএনপির সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

১২

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা দায়ের

১৩

মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

১৪

মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবি তুলে ধরলেন শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস উপাচার্যের

১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

১৭

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৮

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

১৯

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

২০