স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

শাকিরা, নোরা ফাতেহি, কেটি পেরি। ছবি- সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে এক বর্ণাঢ্য ও মহাকাব্যিক উদ্বোধনী আয়োজনে। তিন দেশেই আলাদা আলাদা ভেন্যুতে দুই দিনব্যাপী উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত হবে।

মেক্সিকো সিটি, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এসব আয়োজনে থাকছে সংগীত ও নৃত্যের বিশেষ পরিবেশনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, বিশ্বখ্যাত তারকা শিল্পীদের পারফরম্যান্সে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে উঠবে আরও বর্ণিল।

উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা Shakira, মার্কিন পপ তারকা Katy Perry এবং নৃত্যশিল্পী ও অভিনেত্রী Nora Fatehiসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা।

ফিফা বিশ্বকাপ FIFA World Cup-এর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। ২০১০ সালের বিশ্বকাপের মতো এবারও ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে রাত ১১টায়।

ফিফা জানিয়েছে, এবারের উদ্বোধনী আয়োজনে আদিবাসী সংস্কৃতি, আধুনিক লোকজ পরিবেশনা এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপস্থাপনা থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন “ওয়াকা ওয়াকা” খ্যাত গায়িকা Shakira, যিনি ‘দাই দাই’ শিরোনামের নতুন পরিবেশনায় মঞ্চ মাতাবেন। তার সঙ্গে থাকবেন বার্না বয়।

আরো পড়ুন...  ফ্লিকের অধীনে অপ্রতিরোধ্য বার্সেলোনা

এর আগে ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপ ফাইনালের আগে সরাসরি পারফর্ম করেছেন শাকিরা। এবারের ফাইনালের বিরতিতেও তার পারফরম্যান্সের কথা রয়েছে, যেখানে তার সঙ্গে থাকতে পারেন Madonna ও কে-পপ ব্যান্ড BTS।

১৬ থেকে ১৭ মিনিটের এই উদ্বোধনী পর্বে শাকিরা ও বার্না বয়ের পাশাপাশি বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পীরাও পারফর্ম করবেন। তালিকায় রয়েছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। দক্ষিণ আফ্রিকার শিল্পী টাইলাও অংশ নেবেন এই আয়োজনে।

কানাডার টরন্টোতে শুক্রবার রাতে দ্বিতীয় দিনের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। সেখানে স্থানীয় সময় অনুযায়ী ম্যাচের আগে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে। অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলসহ আরও অনেক শিল্পী।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শনিবার সকালে অনুষ্ঠিত হবে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারের মতো আন্তর্জাতিক তারকারা।

বিশ্বকাপের এই তিন দেশের উদ্বোধনী আয়োজন প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্কো বালিচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১০

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

১১

কলকলিয়ায় বিএনপির সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

১২

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা দায়ের

১৩

মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

১৪

মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবি তুলে ধরলেন শিক্ষার্থীরা, সমাধানের আশ্বাস উপাচার্যের

১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

১৭

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৮

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

১৯

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

২০