ইতিহা
১১ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা। ছবি : সংগৃহীত

সুন্দরবনের মোংলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় কর্তব্যরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। চুরি, ডাকাতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনী নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করছে।

কোস্ট গার্ড জানায়, জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। এ কারণে সেখানে একটি কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়। স্টেশনটি চালু হওয়ার পর বনদস্যুদের রসদ, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। ফলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়।

এ অবস্থায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কোস্ট গার্ড স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে দাবি করেছে বাহিনীটি। হামলায় কয়েকজন সদস্য আহত হলেও তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরো পড়ুন...  মোংলায় নির্বাচন ঘিরে নৌবাহিনীর টহল জোরদার, জনমনে স্বস্তি

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রাথমিক তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে কোস্ট গার্ডের ধারণা, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দিতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর এবং অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য কিংবা ষড়যন্ত্র বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না। এ বিষয়ে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সবাইকে তথ্য যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে তারা অতীতের মতো ভবিষ্যতেও দৃঢ়ভাবে কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০