মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জুয়েল আহমেদ রানা (৪০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়। নিহত জুয়েল মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের ছেলে এবং স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক বিরোধের জেরে সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্য নজরুল ইসলামের ছেলে বাবু, সুমন, ইউসুফ, কাশেমসহ আরও ১০–১২ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়, এতে তার দুই পায়ের হাঁটুর নিচ পর্যন্ত ভেঙে যায়।

আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে কৃষক দলের নির্বাচনি আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন

নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, সকালে তিনি তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তার স্বামী চা খেতে বাইরে যান। পরে হামলাকারীরা তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে তার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জেসমিন প্রকল্পের উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

১০

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চ মাতাবেন শাকিরা–কেটি পেরিসহ তারকারা

১১

ভাণ্ডারিয়ায় খাল থেকে কচুরিপানা অপসারণ শুরু, স্বস্তিতে ৪০ হাজার পরিবার

১২

পঞ্চগড়ে ক্লিনিকে প্রসূতি ও ২ নবজাতকের মৃত্যু, সিলগালা ওটি

১৩

বদরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষার্থী গ্রেপ্তার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তের হামলা

১৫

মাগুরায় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী বার্তা

১৬

হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

১৭

মৎস্য বন্দর এলাকায় অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক ১

১৮

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ১

১৯

কলকলিয়ায় বিএনপির সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক

২০