সাভার প্রতিনিধি
৯ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালালেন ছাত্রদল নেতা

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী রনি ইসলাম স্ত্রীকে হত্যা করে বাসার বাইরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় ডা. তৌহিদুল রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে রিয়া মনির মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাভার পৌর এলাকার আব্দুর রবের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে রিয়া মনি ও তাঁর স্বামী রনি ইসলাম শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাসায় ফেরেন। পরদিন সকালে রনি ইসলাম বাসার বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান। পরে তিনি মোবাইল ফোনে নিজের মাকে জানান, রিয়া মনি আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশকে জানানো হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনদের দাবি, রিয়া মনি আত্মহত্যা করেননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী রনি ইসলাম পলাতক রয়েছেন, যা সন্দেহকে আরও জোরালো করেছে।

আরো পড়ুন...  সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল

এদিকে অভিযুক্ত রনি ইসলাম সম্প্রতি গঠিত সাভার পৌর ছাত্রদলের কমিটির সহ-সাধারণ সম্পাদক হওয়ায় ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, “নবগঠিত কমিটিতে রনি ইসলাম সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ঘটনার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বিছানার ওপর পাওয়া যায়। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত রনি ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা রিয়া মনি হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১০

মাগুরায় রয়েল ফ্যাশন শো-রুমের উদ্বোধন করলেন ক্রিকেটার এনামুল হক বিজয়

১১

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১২

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

১৩

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৪

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

১৫

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

১৬

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

১৭

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

১৮

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

১৯

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

২০