শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে স্কুলছাত্রীদের ইভটিজিং: যুবককে ২ দিনের কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে বাদশা (১৮)। তিনি বর্তমানে কালিয়াকৈরের সাহেববাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীরা জানান, বাদশা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন দুপুরে তিনি আবারও ছাত্রীদের ইভটিজিং করলে শিক্ষার্থীরা তাকে আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ দিনের কারাদণ্ড দেন।

এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে স্বর্ণালংকার-টাকাসহ স্কুলছাত্রী ‘অপহরণ’ অভিযোগে তোলপাড়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

খুবি সাংবাদিক সমিতির নির্বাচনে ইব্রাহিম সভাপতি ও নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের একাধিক অঞ্চলে সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কালিয়াকৈরে স্কুলছাত্রীদের ইভটিজিং: যুবককে ২ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন: নতুন উদ্দীপনায় রাজনীতিতে নতুন অধ্যায়

এক হাসিতে বদলে গেল জীবন: ট্রাকের হেলপার থেকে স্কুলের ছাত্র অরুণ কুমার

১০

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

১১

হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবিতে লিফলেট বিতরণ

১২

জামালপুরে যুবদের দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা বিষয়ক দিনব্যাপী ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

১৩

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক বিতরণ: উপকূলীয় পানিসংকট মোকাবিলায় উদ্যোগ

১৪

সাদা অ্যাপ্রোনের আড়ালে বাণিজ্য: চিকিৎসা, প্রতারণা ও রোগীর আর্তনাদ

১৫

ভাতা বাণিজ্যের অভিযোগ অস্বীকার, মহিপুরে ইউপি সদস্য মিনারার প্রতিবাদ

১৬

কম পরিমাপে তেল বিক্রি, কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

১৭

কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

১৮

মোংলায় মার্কেটে ভয়াবহ আগুন, দিশেহারা ব্যবসায়ীরা

১৯

জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারের অনুমতি দিলেন ইউএনও

২০