শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
১০ মার্চ ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি

দুর্যোগ ব্যবস্থাপনায় লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন–এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালিহাতী স্টেশনের কর্মকর্তা মো. রাসেল মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যায়েও দুর্যোগ বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান, প্রশাসনিক সংকটে মঠবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গঠনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ বিন কাশেম

গাবুরায় ৭২ পরিবারের মাঝে ১,৮০০ মুরগির বাচ্চা বিতরণ, আয় বৃদ্ধির নতুন উদ্যোগ

এই কারণেই এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে?

নকল সিগারেট মামলার মধ্যেই নতুন কেলেঙ্কারি, ভদ্দরের ফ্যাক্টরি থেকে উদ্ধার চোরাই মেশিন

বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ

রামপালে ‘জয় অব গিভিং’ উদ্যোগে ৮০ দুঃস্থ পরিবার পেল গরু-ছাগলসহ বিভিন্ন সহায়তা

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে মঠবাড়িয়ায় দুই মিটার রিডার অবরুদ্ধ

নোয়াখালীর উন্নয়নে ব্যতিক্রমধর্মী গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরে যুবক, চার বছরের সম্পর্কের পর বিয়ে

১০

মাগুরায় মাদকসহ আটক দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

১১

চাঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে আগ্রহী বিএনপি নেতা ফজলুল আলম

১২

হরিহরনগর বাওড় দখলচেষ্টা, মাছ লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

১৩

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে ৭৮ লাখ মানুষের স্বাক্ষর

১৪

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

১৫

পটিয়ায় এরশাদের ৭ম ও শামসুল আলম মাস্টারের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

১৬

প্রবাসীর স্ত্রীকে নিয়ে যুবক উধাও, ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা স্বামীর

১৭

‘দুই-এক দিন পরীক্ষা পেছাতে কী সমস্যা ছিল?’—শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গেল ১৮ পুকুরের মাছ, চাষির ৭০ লাখ টাকার ক্ষতির দাবি

১৯

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ কারেন্ট জাল ও অননুমোদিত বীজ বিক্রির দায়ে জরিমানা

২০