মোঃ হারুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচিত অলেদা বেওয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২১ এপ্রিল বিকেলে পূর্ব পালশা গ্রাম, ঘোড়াঘাট এলাকায় নিজ বাড়িতে একা থাকা অবস্থায় অলেদা বেওয়াকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দিনাজপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিবি, সাইবার শাখা ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফজলে রাব্বী (২৯), মুসফিকুর রহমান রাজ (৩৪) এবং নাজমুল হুদা শান্ত (২৬)। এর মধ্যে রাব্বী ও রাজকে আশুলিয়া, সাভার এলাকা থেকে এবং শান্তকে ঘোড়াঘাটের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে—অনলাইন জুয়ায় আসক্তি ও ঋণের চাপ থেকে মুক্তি পেতে তারা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। ভুক্তভোগীর বাড়িতে স্বর্ণালংকার ও টাকা থাকার তথ্য তাদের জানা ছিল। পরিকল্পনা অনুযায়ী তারা ঘরে প্রবেশ করে প্রথমে মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে ফেলে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে।

আরো পড়ুন...  মঠবাড়িয়ায় খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ইউএনও, দ্রুত শেষের নির্দেশ

অভিযানকালে আসামিদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি স্বর্ণের হার, এক জোড়া বালা, এক জোড়া চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা ও এক জোড়া রুপার নুপুর।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

জেলায় ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা

বিশ্বনাথের রাজনীতিতে নতুন আলোচনায় ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন

নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল আবু কালামের

১০

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ

১১

ভূরুঙ্গামারীতে ২৩ মণ ভারতীয় বাসমতি চাল জব্দ

১২

যে আমল ছাড়া কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়

১৩

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৪

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি

১৫

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

১৬

কর্মী পদ বাতিল নিয়ে পাল্টাপাল্টি দাবি, ব্যাখ্যা দিল ছাত্রশিবির

১৭

ইতালিতে স্ত্রী-সন্তানসহ নিহত বাবুল, মায়ের বুকফাটা আহাজারি

১৮

১৪টি চরাঞ্চলে শিক্ষা বিস্তার, আইনি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে কমছে বাল্যবিবাহের প্রবণতা

১৯

চ্যাম্পিয়ন মাগুরার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে সংবর্ধনা

২০