প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ, নোয়াখালী,
৫ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিপসের প্যাকেটে ১ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

নোয়াখালীর সদর উপজেলায় অভিনব কৌশলে চিপসের প্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ আফসার উদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আফসার উদ্দিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামের দক্ষিণ হিল্লা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ আলমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহর মাইজদীর মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্প সংলগ্ন পাকা সড়কে ‘বাঁধন পরিবহন’-এর একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে আফসারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেটে রাখা কালো কসটেপে মোড়ানো একটি চিপসের প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটটি খুলে দেখা যায়, ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এমন অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত লোকজন বিস্মিত হয়ে পড়েন।

আরো পড়ুন...  ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আফসার উদ্দিন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি চিপসের প্যাকেট ব্যবহার করতেন বলে জানিয়েছেন।

ডিবির ওসি মো. মহিউদ্দিন বলেন, “মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে তাদের এই তৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একের পর এক গ্রেপ্তারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গঠনের পথে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১০

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১২

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

১৩

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৪

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

১৫

প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন ঘরে বালুচাপা

১৬

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ, রহস্য ঘিরে তদন্ত

১৭

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাসেল-সম্পাদক রাহুল

১৮

রাজশাহীতে ‘জম্বি মাদক’ আতঙ্ক

১৯

মাজারে মেলা দেখতে এসে তরুণী ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক আটক

২০