মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
২৫ জুন ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা-এর শিবগঞ্জ-বেগমপুর সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণ। সংশ্লিষ্টদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

এলাকাবাসী জানান, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কটি প্রায় পাঁচ বছর ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে। প্রায় আট মাস আগে ঘোষগাঁও সেতুর মুখ থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় সংস্কার কাজ শুরু হলেও পরে কাজের গতি থেমে যায়। সড়কের বিভিন্ন অংশ ভেঙে রেখে কাজ বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সড়কের প্রায় ১১ কিলোমিটার অংশে বড় বড় গর্ত, ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি কার্যত যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এক বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দিলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি।

দ্রুত সড়ক সংস্কারের দাবিতে এর আগে জগন্নাথপুর অটোরিকশা, অটোটেম্পু ও লেগুনা শ্রমিক সমিতি ৪৮ ঘণ্টার ধর্মঘটও পালন করেছে।

ঘোষগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, “সংস্কারের নামে এলাকাবাসীর সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্ছে। প্রায় আট মাস আগে কাজ শুরু হলেও এখনো ধীরগতিতে চলছে। বর্তমান অবস্থায় সড়কটি আগের চেয়েও বেশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

আরো পড়ুন...  মোরেলগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গিয়ে সংঘর্ষ, খড়ের গাদায় আগুনে রহস্য

এলজিইডি সূত্রে জানা গেছে, জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের জগন্নাথপুর অংশের প্রায় ১২ কিলোমিটার সংস্কারের জন্য সাড়ে ৩ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে কাজটি যৌথভাবে পায় সোয়েব এন্টারপ্রাইজ ও লালা এন্টারপ্রাইজ।

এ বিষয়ে ঠিকাদার সোয়েব আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জগন্নাথপুর এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, “সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কার কাজ সম্পন্ন করে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১০

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১১

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১২

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৩

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৪

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

১৫

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

১৬

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

১৭

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

১৮

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৯

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

২০