মোরেলগঞ্জ প্রতিনিধি
১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গিয়ে সংঘর্ষ, খড়ের গাদায় আগুনে রহস্য

বাগেরহাটের মোরেলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই খড়ের গাদায় আগুন দিয়েছেন—এমন অভিযোগও উঠেছে এক পক্ষের বিরুদ্ধে।

সোমবার সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিশানবাড়িয়া গ্রামের হাফেজ আব্দুল করিম ও দেলোয়ার মোল্লা-র মধ্যে বসতবাড়ির ১৪ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সোমবার সকালে দেলোয়ার মোল্লা বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার কাজ শুরু করেন। এ সময় আব্দুল করিম ও তার লোকজন বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। আহতরা হলেন ইদ্রিস মীর (৪০), দেলোয়ার মোল্লা (৫৫), শাহ আলম তালুকদার, শোয়াইব বিল্লাহ (২০)সহ আরও একজন। তাদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন...  খাবার দিতে দেরিকে কেন্দ্র করে বিয়েবাড়িতে সংঘর্ষ, বর-কনেপক্ষের ১৫ জন আহত

ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়ায়, যখন একটি পক্ষ অভিযোগ তোলে যে প্রতিপক্ষ নিজেদের খড়ের গাদায় নিজেরাই আগুন লাগিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করেছে।

হাফেজ আব্দুল করিম বলেন, আদালতের নির্দেশ অমান্য করে দেলোয়ার মোল্লা জমিতে কাজ করছিল। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের তিনজন আহত হয়েছে। পরে আমাদের ফাঁসাতে তারা নিজেরাই নিজেদের খড়ের গাদায় আগুন দিয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার মোল্লা। তিনি বলেন, আমার কোনো লোক খড়ের গাদায় আগুন দেয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। বরং আব্দুল করিম ভাড়াটিয়া লোক এনে আমাদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০