তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

মৌলভীবাজারে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নিহত আব্দুল মতিনের আপন ভাই আব্দুল মজিদ (৫০), আব্দুল আজিদ (৪৩), আব্দুল রুফ (৫৬), বোন আয়েশা আক্তার রত্না (৩৭) এবং আব্দুল মজিদের স্ত্রী তুলি বেগম (৪০)।

পুলিশ জানায়, নিহত আব্দুল মতিনের সঙ্গে তার ভাই-বোনদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও একাধিক মামলা চলছিল। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, এই বিরোধের জের ধরেই আব্দুল মজিদ হত্যার পরিকল্পনা করেন এবং তা বাস্তবায়নের জন্য ভাড়াটে লোক নিয়োগ দেন। ২৮ জুন আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানতেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মতিন আদালতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পরিকল্পিত চক্রটি তাকে অনুসরণ করে। পরে নির্জন স্থানে জোরপূর্বক একটি গাড়িতে তুলে হাত-পা বেঁধে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ সদর উপজেলার সুন্দর মিয়ার পুকুরের দক্ষিণ পাশের ঢালের পাকা সড়কে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরো পড়ুন...  নড়াইলে লাশ উদ্ধার, প্রতারক গ্রেফতার

সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় নিহতের স্ত্রী লাকি আক্তার শেফা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে স্বামীর মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন। ঘটনাস্থলে গিয়ে তিনি হাত-পা বাঁধা এবং গলায় শার্ট প্যাঁচানো অবস্থায় মরদেহ শনাক্ত করেন। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে ২৮ জুন রাত প্রায় ১১টা ৪০ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আইনগত কার্যক্রম শুরু করে।

পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমার তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানার একটি বিশেষ তদন্ত দল মামলার তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ৩০ জুন সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে চার গাছ জব্দ

সার সংকটে তেতুলিয়ার শত শত ক্ষুদ্র চা চাষি, উৎপাদন নিয়ে শঙ্কা

মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

তেতুলিয়ায় সরকারি বিধি ভেঙে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

সামনে নরওয়ে, অতীতের জুজু কাটাতে চায় ব্রাজিল

১০

নির্বাচনের আগে হয়রানির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সাবেক ইউপি সদস্য প্রার্থীর

১১

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১২

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

১৩

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

১৪

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৫

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

১৬

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৭

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৮

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

১৯

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

২০