মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৩ জুন ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

জাতীয় চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মাগুরা জেলা ফুটবল একাদশ। সোমবার (২২ জুন) বিকেলে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামালপুর জেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় মাগুরা।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে খেলার নিষ্পত্তির জন্য টাইব্রেকারের আশ্রয় নেওয়া হলে মাগুরার কিশোর ফুটবলাররা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

খেলা শেষে বিজয়ী মাগুরা জেলা দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি জয়ের মাধ্যমে মাগুরা জেলার ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের সংযোজন হয়েছে।

মাগুরা দলের এ অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ ইউনুস আলী, নুর ইসলাম এবং দলের ম্যানেজার জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান।

এছাড়া মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মাগুরা দলের এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মাগুরা জেলা ফুটবল দলের এই ঐতিহাসিক অর্জনে জেলার ক্রীড়াপ্রেমী মানুষ, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন উচ্ছ্বাস প্রকাশ করেছে। জেলার ফুটবল অঙ্গনে এ সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর, জীবিত উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

১০

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

১২

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১৪

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১৫

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৮

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৯

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২০