রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

নদীরপাড়ে বসে আছেন এক কৃষক।

উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে তিন দিন ধরে এ অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। ফলে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম এলাকার কৃষক ছাবেদ আলী বলেন, তিস্তা তীরবর্তী এলাকার রাস্তাঘাট ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। পানি আরও বাড়লে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।

বিদ্যানন্দ ইউনিয়নের কালিরমেলা এলাকার কৃষক রব্বানী অভিযোগ করে বলেন, শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা গেলেও বন্যার সময় ব্যারাজের গেট খুলে দেওয়ায় তারা দুর্ভোগে পড়েন।

একই এলাকার কৃষক ফয়জার আলী জানান, পাট ও সবজিক্ষেতে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। তিনি আগামভাবে বাদাম তুলে নিয়েছেন ক্ষতির আশঙ্কায়।

আরো পড়ুন...  কালিহাতীতে নারী দিবস পালিত

এদিকে পানি বৃদ্ধির কারণে তিস্তা তীরবর্তী চরাঞ্চলের মানুষ বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। কোথাও কোথাও নদীভাঙন শুরু হওয়ায় ফসলি জমি ও বসতভিটা বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার অধিকাংশ নদীর পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবনের ঝুঁকি রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০