মোহন আলী, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার ভেড়ামারায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জানবার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা এবং জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড অব্যাহত থাকলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় তারা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ ও গ্রেফতার দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর, জীবিত উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

১০

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

১২

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১৪

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১৫

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৮

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৯

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২০