‎মো শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে ভোটারদের সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে ভোটারদের কেন্দ্রমুখী করতে মাঠপর্যায়ে নানা সহায়ক কর্মসূচি হাতে নিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।

তিনি জানান, আসন্ন ভোটকে সামনে রেখে কেন্দ্রগামী ভোটারদের জন্য বিশুদ্ধ পানীয় জল, স্যালাইন ও হালকা খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বয়স্ক, অসুস্থ ও নারী ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে অটোরিকশা সার্ভিস চালু রাখা হবে।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় নেতাকর্মীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

এ বিষয়ে নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমরা চাই ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বিশেষ করে আমাদের মা-বোন ও বয়স্ক অভিভাবকদের কথা চিন্তা করেই যাতায়াতের জন্য অটোরিকশার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “তরুণ-তরুণীসহ সব শ্রেণি-পেশার ভোটারদের প্রতি আহ্বান—পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে আসুন। ভোটারদের স্বাচ্ছন্দ্যের জন্য পানি, স্যালাইনসহ প্রয়োজনীয় সহায়তা রাখা হয়েছে। আমান ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—সবার আগে বাংলাদেশ।”

আরো পড়ুন...  তেঁতুলঝোড়ায় আমানউল্লাহ আমানের পক্ষে সরব ছাত্রদল নেতা রাসেল

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং নির্বাচনী পরিবেশ সক্রিয় রাখতে এ ধরনের জনসেবামূলক উদ্যোগ ভোটের দিনজুড়েই অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণ অভিযানে মুখর সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

১০

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১১

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

১২

বাঁধ ভেঙে মৌলভীবাজারে বন্যার তাণ্ডব, পানিবন্দি ৪০ হাজার মানুষ

১৩

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৪

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৫

শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী

১৬

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১৭

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

১৯

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

২০