ইতিহাস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, সন্ধ্যায় যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অংশ নেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও উপস্থিত ছিলেন।

বৈঠকে এনসিপি নেতারা নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেন। তারা জানান, গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে নির্বাচন যেন সম্পূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ডে অনুষ্ঠিত হয়—সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

প্রধান উপদেষ্টা বলেন, “নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে।”

আরো পড়ুন...  রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

তিনি আরও বলেন, নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাতে হবে। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এবং কেউ যেন আইন অমান্য করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা জানান, জানুয়ারির মধ্যেই অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরার ব্যবস্থাও থাকবে এবং কন্ট্রোল রুম থেকে পুরো নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।

গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, “হ্যাঁ ভোট কেন প্রয়োজন এবং এতে কী হবে—তা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। এ বিষয়ে সব রাজনৈতিক দলকেও আহ্বান জানানো হয়েছে।”

শেষে তিনি বলেন, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এই দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সবার। এ ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মা হারিয়ে দাদীর কোলে আল আমিনের বেঁচে থাকার লড়াই

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনে হামলা, ২৩ জনের নাম উল্লেখসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

সেনবাগে জমকালো শুকরিয়া সম্মেলন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ের আহ্বান

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

১০

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

১১

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

১২

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১৩

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১৪

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১৫

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৬

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৭

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৮

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৯

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

২০