কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
২ জুন ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন নগর গড়তে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগ, শুরু হলো বিনামূল্যে ডাস্টবিন বিতরণ

কিশোরগঞ্জ পৌর শহরকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে বিনামূল্যে ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে কিশোরগঞ্জ পৌরসভা।

সোমবার (২ জুন) দুপুর ১২টায় পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরের কাচারীবাজার, কালীবাড়ী মোড়, গৌরাঙ্গবাজার, পুরানথানা, একরামপুরসহ গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় বিনামূল্যে ডাস্টবিন বিতরণ ও স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সবাই মিলে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হলে কিশোরগঞ্জকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করা সম্ভব।

আরো পড়ুন...  মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নগরীর পরিবেশগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিচ্ছন্ন শহর গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

স্বপ্নাকে বারবার বললাম, বইন দরজাটা খোল কিন্তু খোলে নাই

ইসলামী ব্যাংক ঘিরে উত্তাল মাগুরা: অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিতে মানববন্ধন

মামিকে নদীর পাড়ে ও ভাগনীকে একটি বাড়িতে পৃথকভাবে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ইয়াবা সেবনে ধরা বিএনপি নেতাসহ ৩ জন, পঞ্চগড়ে ১ বছরের কারাদণ্ড

কালিয়াকৈরে অনলাইন জুয়ার থাবা: নিঃস্ব হচ্ছে পরিবার, বিপথে যাচ্ছে যুবসমাজ

তীব্র তাপদাহে হাঁসফাঁস জনজীবন, কালিয়াকৈরের ওয়াটার পার্ক ও সুইমিং পুলে উপচে পড়া ভিড়

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

ডুমুরিয়া বিলে হাজারো দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

পরিচ্ছন্ন নগর গড়তে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগ, শুরু হলো বিনামূল্যে ডাস্টবিন বিতরণ

১০

কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের লাশ ঘিরে রহস্যের জট, হত্যা নাকি দুর্ঘটনা—ধোঁয়াশায় পুলিশ

১১

খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির

১২

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ৪৩ বছরে পদার্পণ উদযাপন

১৩

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই: এটিএম আজহারুল ইসলাম

১৪

বদরগঞ্জে প্রতারণার মামলায় প্রভাষক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

১৫

মানবতার স্বীকৃতিতে নোয়াখালীর কিবরিয়া, অক্সফোর্ড থেকে আন্তর্জাতিক সম্মাননা

১৬

ঈদ শেষে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরে ফিরছে কর্মজীবী মানুষের ঢল

১৭

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

১৮

কটিয়াদীতে নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক মিলনমেলা

১৯

প্রীতি ক্রিকেটে কুড়িগ্রাম সদর উপজেলার দাপুটে জয়

২০