মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২ জুন ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংক ঘিরে উত্তাল মাগুরা: অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে কথিত অর্থ পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনা, এস আলম গ্রুপের বিরুদ্ধে বিচার এবং ব্যাংকের সুশাসন নিশ্চিত করার দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে একটি প্রভাবশালী গোষ্ঠী ব্যাংকের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। তারা দাবি করেন, বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে আরও দাবি জানানো হয়— সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহাল, বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ, ব্যাংকের কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন।

বক্তারা বলেন, দেশের কোটি গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত জরুরি। কোনো ধরনের অনিয়ম বা প্রভাব খাটিয়ে ব্যাংক পরিচালনা গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

আরো পড়ুন...  প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ফেনীতে, ইসলাম গ্রহণ করে বিয়ে

শেষে বক্তারা সব গ্রাহক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ব্যাংকের স্বার্থ রক্ষার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

কুলিয়ারচরে ইউএনও’র মধ্যস্থতায় পারিবারিক বিরোধের অবসান, দম্পতির মুখে ফিরল হাসি

কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম

বিশ্বকাপ ফাইনালে নাটকীয় জয়, আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন স্পেন

ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সেনবাগে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযান, ওসি আবদুর রহিমের নেতৃত্বে জোরদার তৎপরতা

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

১০

মোরেলগঞ্জে ৪ কোটি ৫৫ লাখ টাকায় ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১১

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

১২

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান, অসহায়দের মাঝে হুইলচেয়ার-ভ্যান-চাউল বিতরণ

১৩

মৌলভীবাজারে টিলাধসের ঝুঁকিতে প্রায় ৫০ হাজার মানুষ

১৪

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

১৫

কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ

১৬

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৭

একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন, বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাক বিতরণ

১৮

বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

১৯

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

২০