শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৮:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা পর্যায়ের আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংলাপের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সংস্থাটির মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বাগেরহাট জেলা প্যান (পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক)-এর কোঅর্ডিনেটর এস.কে. এ. হাসিবের সভাপতিত্বে এবং পিএফজি সদস্য ও সাংবাদিক ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।

এছাড়া সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, চার্চের পাদ্রি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী, যুব সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, “বাংলাদেশের ঐতিহ্যই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও সহাবস্থান। এই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় সহনশীলতার চর্চা অত্যন্ত জরুরি।”

আরো পড়ুন...  শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। ধর্মীয় নেতা, নাগরিক সমাজ, যুবসমাজ, গণমাধ্যমসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আন্তঃধর্মীয় সংলাপ ভিন্ন ধর্ম, মত ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধির কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে।”

বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় সহনশীলতা বৃদ্ধিতে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভেদ, বৈষম্য ও ভুল বোঝাবুঝি দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সংলাপ শেষে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসে অনিয়মের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই সাময়িক বরখাস্ত

মোংলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে পীরগঞ্জে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

যশোরে ‘চশমা সাইদ’ হত্যা মামলায় মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

বাগেরহাটে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

শিশু ও ৬ নারীকে বাংলাদেশে পুশইনের অভিযোগ, কমলগঞ্জ সীমান্তে চাঞ্চল্য

জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

১০

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

১১

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

১৩

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

১৪

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

১৫

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৬

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

১৭

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৮

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১৯

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

২০