মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। উপজেলার ২৪টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

শুক্রবার (১২ জুন) সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম। উদ্বোধনের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস এবং শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন কিছু ভাবতে, গবেষণামুখী হতে এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও বিচারকমণ্ডলী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী ঘুরে দেখেন। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব এবং জনকল্যাণমূলক প্রকল্প উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে মেলায় অংশ নেওয়া প্রকল্পগুলোর মধ্যে সেরা প্রকল্প নির্বাচন করা হয়। বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন প্রদর্শনীতে অসাধারণ সৃজনশীলতা ও মেধার স্বাক্ষর রেখে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান লাভ করে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন...  মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০