বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপণ অভিযান এবং বোটানিক্যাল গার্ডেনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট সদস্য ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
রোববার (১২ জুলাই) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন রিয়াজ, প্রভাষক ফাতেমা জোহরা, এমদাদুল হক, কিশোর রঞ্জন মৈত্র, মো. আবুল কালাম, প্রবীর কুমার নাথ, শিলা আক্তার, ফারহানা ইয়াসমিন, মো. নুরুল আমিন শেখ, বেবী রায়, কামনা মণ্ডল, রায়হানা আক্তার, জসিম উদ্দিন হাওলাদার, নুসরাত জাহান, নাহিদ তামান্না, গোবিন্দ মল্লিক, জহিরুল ইসলাম, বেদান্ত হালদার, সুশান্ত কুমার মণ্ডল, আব্দুল ওয়াদুদ হাওলাদার, শেখ নূর মুহাম্মদ, মো. মিজানুর রহমান, বিনয় ভূষণ রায়, নার্গিস পারভীন, মশিউর রহমান খান, আলী হায়দার ও মো. আসাদুজ্জামানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের যুবনেতা সবুজ ফরাজী, তাকাফুল ইসলাম, ইসরাত জাহান, নাদিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌসী এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন বলেন, “একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং দুর্যোগের ঝুঁকি হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
মন্তব্য করুন