মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

মাগুরা সদর উপজেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় বুধবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল এবং জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও পরিবেশ সচেতন করে গড়ে তুলতে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং বৃক্ষের চারা বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  সয়াবিন তেলের বোতলে মাছি!

অনুষ্ঠানে জেলার ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী এবং গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাগুরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষা, ক্রীড়া ও পরিবেশ সংরক্ষণে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে চার গাছ জব্দ

সার সংকটে তেতুলিয়ার শত শত ক্ষুদ্র চা চাষি, উৎপাদন নিয়ে শঙ্কা

মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

তেতুলিয়ায় সরকারি বিধি ভেঙে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

সামনে নরওয়ে, অতীতের জুজু কাটাতে চায় ব্রাজিল

১০

নির্বাচনের আগে হয়রানির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সাবেক ইউপি সদস্য প্রার্থীর

১১

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১২

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

১৩

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

১৪

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

১৫

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

১৬

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৭

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৮

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

১৯

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

২০