ইতিহাস ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

বক্তব্য দিচ্ছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক।

নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে নতুন বক্তব্য দিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “এমপি সাহেবের বড় স্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। সেখানে ওই তরুণী নিজেই জানিয়েছিলেন, তিনি অন্য কোথাও বিয়ে করবেন না এবং যতদিন বেঁচে থাকবেন এমপি সাহেবের সেবা করবেন। তার এমন আবদারের কারণে পরিবার থেকে পরবর্তীতে বিয়ের ব্যবস্থা করা হয়।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, “ঘটনাটি সামাজিক ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য ছিল না। এ কারণেই জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “এই অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। নৈতিকতার প্রশ্নে দল কোনো ধরনের আপস করে না। একজন সাধারণ মানুষের তুলনায় নেতৃত্বের পর্যায়ের ব্যক্তির দায়িত্ব ও জবাবদিহিতা অনেক বেশি।”

আরো পড়ুন...  নোয়াখালীতে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী পথযাত্রা

আব্দুল খালেক বলেন, “একজন ইমাম ও একজন সাধারণ ব্যক্তি একই ভুল করলে তার মূল্যায়ন এক হয় না। নেতৃত্বের অবস্থানে থাকা কেউ ভুল করলে তার প্রভাবও অনেক বেশি হয়। সেই বিবেচনায় দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”

তিনি দাবি করেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের বিষয়েও প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শুরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

কোনো মা-বাবাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়’ — কুড়িগ্রামের জুলাই শহীদ রাজিবের মা

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

১১

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

১২

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৩

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

১৪

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

১৫

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১৭

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১৮

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

২০