বাগেরহাটের মোরেলগঞ্জে ১৪ জুন রবিবার বেলা ১২টায় উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের পোলেরহাট আলহাজ্ব আজহারিয়া দাখিল মাদ্রাসার বিতর্কিত অর্থ আত্মসাৎ ও দুর্নীতিবাজ সুপার আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে এ মানববন্ধন করেছেন স্থানীয় অভিভবাক, এলাকাবাসি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের দাবি দুর্নীতিবাজ সুপার যদি এই মাদ্রাসায় থাকে দিন দিন ছাত্রের সংখ্যা কমে যাবে।
এ মানববন্ধনে বক্তাব্য রাখেন দৈবজ্ঞাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব সংগঠনের সভাপতি আলী আকবর শিকদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড সভাপতি মশিউর রহমান, ৭নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক, জামায়াত নেতা আফসার আহম্মদ, আল আমিন হাওলাদার, ছাত্র অভিভাবক মোস্তাফিজুর রহমান, আলকাজ হাওলাদার, পান্না শিকদার, বিএনপি নেতা হারুন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, সুপার আনোয়ার হোসেন মাদ্রাসায় কমিটিতে স্থানীয় ব্যক্তিদের রাখেন না, কয়েকদিন পূর্বে তিনি মামলায় জেলও খেটে আসছে, তিনি নানাবিধ অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই সুপার আনোয়ার ২০২৫ সালের ৩০ ডিসেম্বর
মাদ্রাসা ত্যাগ করবেন বলে এমন লিখিত অঙ্গিকার করেছিলেন,কিন্তু তিনি তা করেননি। আমাদের একটাই দাবি লিখিত অঙ্গিকার যেনো বাস্তবায়ন হয়।
এ বিষয়ে মাদ্রাসা সুপার আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত ৬ বছর বাবুল হাওলাদার মাদ্রাসার সভাপতি থাকাকালিন সময়ে ৬টি নিয়োগের ২২ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আমি তার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
মন্তব্য করুন