কিশোরগঞ্জ প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জবলা রানী সরকার (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে কিশোরগঞ্জ–গচিহাটা রেলওয়ে সেকশনের ২৭৯/০-১ কিলোমিটার পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জবলা রানী সরকার কিশোরগঞ্জ সদর উপজেলার কালিকাবাড়ী এলাকার বাসিন্দা এবং পরেশ চন্দ্র সরকারের স্ত্রী।

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর আন্তঃনগর ট্রেন ‘এগারোসিন্দুর গোধূলি’ নির্ধারিত গতিতে উক্ত এলাকায় পৌঁছালে জবলা রানী সরকার রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের কাছাকাছি চলে গেলে দ্রুতগতির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান লিখিতভাবে বিষয়টি অবহিত করলে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়। মামলার নম্বর ০৬/২৬। পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় রেলওয়ে থানার উপ-পরিদর্শক (নিঃ) মো. শাহজাহানের ওপর।

তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন...  জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

পরে নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের আবেদন করা হলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ গ্রহণ করে নিজ এলাকায় নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রেললাইন এলাকায় পর্যাপ্ত সতর্কতা চিহ্ন ও নিরাপদ পারাপারের ব্যবস্থা থাকলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি আইনগতভাবে তদন্তাধীন রয়েছে। পাশাপাশি রেললাইন পারাপারে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০