মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে সোনালি স্বপ্ন

দেশের ‘আমের রাজধানী’ খ্যাত রাজশাহী অঞ্চলে এবার আমের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। গাছে গাছে থোকা থোকা আমে ভরে উঠেছে বাগান, ফলে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে নতুন আশাবাদ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১১ লাখ ৯৮ হাজার মেট্রিক টন, যার সম্ভাব্য বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ১১ হাজার ১৪৭ কোটি টাকা।

বাগান মালিক ও কৃষকরা জানান, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি জাতের আম এবার ভালোভাবে এসেছে। তবে কিছু এলাকায় ল্যাংড়া আমে হপার পোকার আক্রমণ দেখা দিলেও সামগ্রিকভাবে ফলন আশানুরূপ হবে বলে আশা করা হচ্ছে।

রাজশাহীর বুলনপুর এলাকার কৃষক আলম বলেন, এবার গাছে প্রচুর আম এসেছে, তবে বাম্পার ফলনের কারণে বাজারদর কিছুটা কমে যেতে পারে—এ নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।

এদিকে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া থাকলে ও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আম উৎপাদন সন্তোষজনক হবে। পাশাপাশি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরসহ পুরো উত্তরাঞ্চলে আম উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন...  সেনবাগে বর্ণাঢ্য বৈশাখ উদযাপন

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই কম এবং ফলন পরিস্থিতি ইতিবাচক। সব মিলিয়ে আম মৌসুমকে ঘিরে কৃষকদের মধ্যে বিরাজ করছে আশাবাদের পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

রাজশাহীতে তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

টেকনাফে র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

প্রধান শিক্ষকের ভুলে এসএসসি দিতে পারল না জান্নাতি, ভেঙে গেল স্বপ্ন

শ্যামনগরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৪

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজাসহ দুইজন আটক, নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার

বাগেরহাটের শ্রেষ্ঠ রোভার নেতা নির্বাচিত জাকির হোসেন রিয়াজ

ভেড়ামারায় প্রাইভেট হাসপাতাল মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রেমের খেসারত দিতে গিয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে এক কিশোর, পাষণ্ড বাবার মধ্যযুগীয় নির্যাতন

১০

নিয়ম না মেনে বিদ্যালয়ের ভবন ভাঙা ও গাছ কাটা নিয়ে অভিযোগ মোরেলগঞ্জে

১১

চার্জিং ক্যাবল পেঁচিয়ে দিল্লিতে তরুণী হত্যা, পলাতক সাবেক গৃহকর্মী

১২

ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্নে এগোচ্ছেন রোনালদো

১৩

সংসদে পাহাড়ের উন্নয়ন-অধিকারে সোচ্চার ওয়াদুদ ভূঁইয়া

১৪

জহিরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক সংকট

১৫

প্যারোলে মুক্তি, বোনের জানাজায় অংশ নিলেন আসাদুজ্জামান

১৬

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভিডিও করে ব্ল্যাকমেইল—গ্রেপ্তার যুবক

১৭

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা, সেবা পেলো ৫ শতাধিক মানুষ

১৮

কৃষকের খামখেয়ালিতে অন্ধকারে বদরগঞ্জ, দুর্ভোগে ৪ হাজার মানুষ

১৯

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে শিশুকে বাঁচাতে গিয়ে নারী দগ্ধ

২০