হারুন শেখ, রামপাল প্রতিনিধি
৩ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া-চিত্রা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মদরানা খালের বাঁধ অপসারণকে কেন্দ্র করে গ্রামবাসী ও প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাঁধ অপসারণের পরপরই প্রতিপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকায় নতুন করে বিরোধের পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাষ্টবাড়িয়া গ্রামের ইকরামুল শেখ ও তার সহযোগীরা খালের ওপর আড়াআড়ি বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেন। এতে কাষ্টবাড়িয়া ও চিত্রা গ্রামের শত শত বিঘা কৃষিজমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয় বলে দাবি করেন স্থানীয়রা। পাশাপাশি খালটি বন্ধ থাকলে বর্ষা মৌসুমে গ্রাম, কবরস্থান ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হবে বলে জানান তারা।

এ অবস্থায় গ্রামবাসী খালের প্রবাহ স্বাভাবিক রাখতে বাঁধ অপসারণ করেন বলে জানা যায়। তবে বাঁধ অপসারণের পরই প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয় এবং পরে মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

গ্রামবাসীর অভিযোগ, বিএনপি নেতা আসাদ শেখ, ফজলুর রহমান, লিপন, তৈয়ব আলী, তাহের আলী ও তাহিদুলসহ কয়েকজনকে হয়রানিমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এ বিষয়ে ইকরামুল শেখ দাবি করেন, সেখানে কোনো সরকারি খাল নেই, বরং এটি তাদের নিজস্ব জায়গা, তাই তারা বাঁধ দিয়েছেন।

অন্যদিকে গ্রামবাসী বলেন, পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষার স্বার্থে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি। তারা প্রতিপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন আটক

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

১০

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

১১

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

১২

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

১৩

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১৪

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১৫

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৬

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৭

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৮

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২০