হারুন শেখ, রামপাল প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল সম্পন্ন: চ্যাম্পিয়ন আদাঘাট ও কুমলাই একাদশ

বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের খেলায় বালিকায় আদাঘাট এবং বালক বিভাগে কুমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

ফাইনাল খেলার মাঠের লড়াইয়ে বালিকা বিভাগে আদাঘাট সপ্রাবি বনাম বড়কাটাখালী সপ্রাবি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়, যেখানে বড়কাটাখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আদাঘাট বালিকা একাদশ। অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে কুমলাই সপ্রাবি ২-০ গোলে গিলাতলা সপ্রাবি-কে হারিয়ে শিরোপা জয় করে।

টুর্নামেন্ট কমিশনারের দায়িত্ব পালন করেন রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তৌহিদুল ইসলাম। খেলা পরিচালনা করেন গোলাম আক্তার বাচ্চু, নাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসি।

আরো পড়ুন...  অবশেষে গ্রেপ্তার সেই সিরিয়াল কিলার, পুলিশ দিল লোমহর্ষক বর্ণনা

এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। বিজয়ীরা এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় রামপাল উপজেলার প্রতিনিধিত্ব করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকুলকে ঘিরে ক্ষোভ, অব্যাহতি প্রত্যাহারের দাবি জোরালো

গোল্ডকাপ জিতে শিরোপা দক্ষিণ গোবিন্দারখীলের

যৌন নিপীড়ন মামলায় সাংবাদিক কারাগারে

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, অবশেষে আটক যুবক

এক ড্রামের কালো পানিতে মুরগি ড্রেসিং, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

ভাইরাল ভিডিওতেও ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারি

ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘণ্টা পর লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক

রেলওয়ে জমিতে ফের দখল, গড়ে উঠছে শতাধিক অবৈধ ঘর

দোয়া ও সমর্থন চাইলেন বাইপ্রমাস নেতা প্রার্থী কে এম আফতাব উদ্দিন

নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে গেল কৃষকের প্রাণ ও স্বপ্ন

১০

ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব: খালের পাড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

১১

মেঘনার ভাঙন কেড়েছিল জমি, কালবৈশাখী কেড়ে নিল শেষ ঠিকানা

১২

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

১৩

রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ

১৪

শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময়, শিক্ষকদের দাবি পূরণে চেষ্টা করবো বললেন সাংসদ এটিএম আজহার

১৫

রাজশাহীতে ১০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

১৭

মাগুরায় মসজিদে ঢুকে হামলা, তিনজন গুরুতর জখম

১৮

ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

১৯

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদানে চরম অব্যবস্থাপনা: ঝুঁকিতে শিশুদের স্বাস্থ্য

২০