হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
২২ মে ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

শিশু রামিশা হত্যা এবং দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের গেইট এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু রামিশা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি, আব্দুর রাজ্জাক রাজ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আসাদুজ্জামান রাজু।

বক্তারা বলেন, ফুলের মতো নিষ্পাপ শিশু রামিশাকে ধর্ষণ ও হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী। তারা এ ঘটনাকে সমাজ ও রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক বলে উল্লেখ করেন। বক্তাদের দাবি, শুধু রামিশা নয়, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। কিন্তু অধিকাংশ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

আরো পড়ুন...  মিথ্যা অভিযোগে জেল হাজতের শিকার রোমিও, জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণে জামিনে মুক্তি

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তারা অবিলম্বে রামিশা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি শিশু রামিশা হত্যার সঠিক বিচার না হয়, তাহলে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১০

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১৩

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৪

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৫

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৬

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৭

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৮

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৯

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

২০