শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৩০ মে ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। দোয়া মাহফিল, আলোচনা সভা, কুরআনখানি এবং দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণে মুখর ছিল উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থান।

শনিবার (৩০ মে ২০২৬) সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল থেকেই উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে সমবেত হতে থাকেন। আলোচনা সভায় শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শহীদ জিয়া কেবল একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরো পড়ুন...  নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

একই দিনে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়েও পৃথকভাবে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির নেতারা জানান, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে প্রতি বছর এ ধরনের কর্মসূচি পালন করা হয়। মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০