নিজেস্ব প্রতিবেদক-
১৮ জানুয়ারি ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী

নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করা এক গার্মেন্টস শ্রমিক আজ নিজের বসতভিটা ও পৈত্রিক জমি হারিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। নাটোরের গুরুদাসপুর ও সদর উপজেলায় প্রভাবশালী ভূমিদস্যু চক্রের দখল, হুমকি ও মামলার চাপে নিঃস্ব হয়ে পড়েছেন মো. মাসুদ রানা। ডিবি পুলিশের তদন্তে জমির প্রকৃত মালিকানা প্রমাণিত হলেও দখলদারিত্ব থামেনি। উল্টো দখল করা জমির ফসল বিক্রির টাকায় মামলা লড়ার দম্ভ দেখাচ্ছে প্রতিপক্ষ।

ভুক্তভোগী মাসুদ রানা গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপাড়া গ্রামের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে তিনি বর্তমানে শারীরিকভাবে প্রতিবন্ধী। জীবিকার তাগিদে দীর্ঘদিন গার্মেন্টসে কাজ করলেও দুর্ঘটনার পর থেকে কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার পৈত্রিক জমি মা তাকে দান করেছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিবেশী সোহরাব মন্ডল জোরপূর্বক সেই জমি দখল করে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন।

ডিবি পুলিশের দীর্ঘ তদন্তে জমিটির প্রকৃত মালিক হিসেবে মাসুদ রানার নাম উঠে আসে। তদন্ত প্রতিবেদনে সোহরাব মন্ডলকে ‘পেশাদার দাঙ্গাবাজ ও লাঠিয়াল বাহিনীর নেতৃত্বদানকারী’ হিসেবেও উল্লেখ করা হয়। তবে এতকিছুর পরও দখলদার সোহরাব মন্ডল ও তার সহযোগীরা জমি ছাড়েনি।

আরো পড়ুন...  সরাইলে গৃহবধূ নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কার

মাসুদ রানা অভিযোগ করেন, আগামী ২০ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য থাকলেও প্রতিপক্ষের ভয়ে তিনি ও সাক্ষীরা আদালতে যেতে সাহস পাচ্ছেন না। সোহরাব মন্ডল ও তার লোকজন প্রকাশ্যে হুমকি দিয়ে বলছে, “মাসুদের জমিতে চাষ করা ফসল বিক্রির টাকা দিয়েই ওর বিরুদ্ধে মামলা লড়বো।” স্থানীয় মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী একাধিকবার নোটিশ দিলেও তা উপেক্ষা করা হয়েছে।

অন্যদিকে, নাটোর সদর উপজেলার হয়বতপুর মৌজায় মাসুদ রানা যে বসতবাড়িটি কিনেছিলেন, সেখানেও প্রতারণার শিকার হন তিনি। অভিযোগ অনুযায়ী, দিয়ারসাতুরিয়া গ্রামের নজরুল ইসলাম ওই বাড়িটি ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণের তথ্য গোপন করে মাসুদের কাছে রেজিস্ট্রি করে দেন। পরে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় মাসুদ রানা নিজের কেনা বাড়ি থেকে উচ্ছেদ হন। বর্তমানে তিনি পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাসুদ রানা নিজে একজন শারীরিক প্রতিবন্ধী (আইডি নং–১৯৮২৬৭৬১১২১৫১-০১)। তার কন্যা সাদিয়া পারভিন মুক্তা শারীরিক প্রতিবন্ধিতার পাশাপাশি হিমোফিলিয়া রোগে আক্রান্ত। ৫–৬ বছরের ছেলে মো. আনাস ইকবাল আসিরও শারীরিক প্রতিবন্ধী। সম্প্রতি ছোট বোনের স্বামীর অকাল মৃত্যুতে সেই পরিবারের দায়িত্বও এসে পড়েছে মাসুদের ওপর।

আরো পড়ুন...  হাকালুকিতে কৃষকের হাহাকার

চরম অসহায়ত্বের মধ্যে দাঁড়িয়ে মাসুদ রানা প্রশ্ন তুলেছেন,
“সরকার যেখানে ভূমিহীনদের ঘর দিচ্ছে, সেখানে তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার হয়েও আমরা কেন নিজ বাড়ি থেকে উচ্ছেদ হব?”

অর্থাভাবে মামলা চালাতে অক্ষম এই পঙ্গু শ্রমিক সমাজসেবা অধিদপ্তর, সরকারি লিগ্যাল এইড এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সচেতন মহলও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে একজন অসহায় প্রতিবন্ধী নাগরিক ন্যূনতম নিরাপত্তা ও ন্যায়বিচার পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০