মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দিন-রাত সমানতালে একাধিক বাল্কহেড ও নৌযানের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে, ফলে নদীর নাব্যতা, তীরবর্তী এলাকা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নদীতে বালু উত্তোলনের কাজ চলে। বালুভর্তি বাল্কহেড ও নৌযান বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযান বা কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিনই নদী থেকে প্রকাশ্যে বালু তোলা হচ্ছে। রাতের বেলাতেও বাল্কহেড চলাচল করে। আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর ব্যবস্থা দেখতে পাইনি।”

আরেক বাসিন্দা বলেন, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীতীর ভাঙন বাড়বে। কৃষিজমি ও বসতবাড়িও হুমকির মুখে পড়বে। দ্রুত অভিযান চালিয়ে এসব বন্ধ করা জরুরি।

পরিবেশ সচেতন মহলের মতে, অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

আরো পড়ুন...  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, নৌ পুলিশ নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে। তবে রাতের অন্ধকারে আমাদের অজান্তে কোথাও বালু উত্তোলন হচ্ছে কি না, তা সবসময় জানা সম্ভব হয় না। মাঝে মধ্যে অভিযানে বালুবাহী নৌকা জব্দ করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত অভিযান চালানো হবে।

গাবুরা ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, মাঝে মধ্যে নীলডুমুর বিজিবির অভিযানে বালুবাহী বাল্কহেডসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়।

স্থানীয়রা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদী রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে মাগুরায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংস্কারকাজে ৩ দিন বন্ধ মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচল

পাবলিক ডোনার সাইফ উদ্দীন জালালীর উদ্যোগে দুই মাদ্রাসায় খাবার বিতরণ

খাটের নিচে লুকিয়েও রক্ষা হয়নি, আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১০

দৃষ্টি নেই, থামেনি স্বপ্ন: এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফের লড়াই অনুপ্রেরণার

১১

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

১২

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৩

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

১৪

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

১৫

মোরেলগঞ্জে আধুনিক মৎস্য চাষে প্রণোদনা, চাষিদের হাতে পোনা-এয়ারেটর বিতরণ

১৬

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

১৭

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৮

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

১৯

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

২০