হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৃষ্টি নেই, থামেনি স্বপ্ন: এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফের লড়াই অনুপ্রেরণার

চোখে আলো নেই, কিন্তু স্বপ্ন দেখার শক্তি অটুট। অসংখ্য বাধা, অপমান আর প্রতিকূলতাকে জয় করে এবার এইচএসসি (আলিম) পরীক্ষায় অংশ নিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হাফেজ মো. মারুফ উল্যাহ। শুধু নিজের জন্য নয়, ভবিষ্যতে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করার স্বপ্নও দেখছেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) কুড়িগ্রামের রাজারহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রে শ্রুতি লেখক হিসেবে ভাতিজি ছুম্মা আক্তারের সহায়তায় পরীক্ষায় অংশ নেন মারুফ। তার এই সংগ্রামী জীবন ইতোমধ্যে এলাকায় অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুজরুক নূরপুর গ্রামের বাসিন্দা মারুফ উল্যাহ। পরিবারের দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। বাবা গোলজার হোসেন ২০১৯ সালে মারা যান। মা শাহজাদি বেগমের উৎসাহ এবং প্রতিবেশীদের সহযোগিতায় তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপ অতিক্রম করেছেন।

মারুফ বলেন, চোখে দেখতে না পারায় ছোটবেলার স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। অনেক শিক্ষকই বলেছিলেন, ‘চোখে দেখো না, তোমার দিয়ে পড়াশোনা হবে না।’ সহপাঠীদের কটূক্তি, অবহেলা ও নানা ধরনের মানসিক নির্যাতনের মধ্যেও তিনি পড়াশোনা ছাড়েননি।

তিনি বলেন, ‘আমার কাছে পরীক্ষায় পাস করাটাই মূল লক্ষ্য ছিল না, জ্ঞান অর্জনই ছিল সবচেয়ে বড় উদ্দেশ্য। সবাই পারলে আমি কেন পারব না—এই জেদই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ-১: জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাড়ির পাশের বিদ্যালয় থেকে বের করে দেওয়ার পর তিনি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হন। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও সব জায়গায় সমান পরিবেশ পাননি। তবে ২০২২ সালে ফরিদপুর আব্দুল্লাহ দাখিল মাদ্রাসায় ভর্তি হওয়ার পর শিক্ষকদের আন্তরিক সহযোগিতা তাকে নতুন করে আত্মবিশ্বাসী করে তোলে। পরবর্তীতে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনায় আরও মনোযোগী হন।

মারুফ বলেন, ‘আমি যদি কখনো সুযোগ পাই, তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার জন্য কাজ করব। আমি চাই না, অন্য কেউ আমার মতো অপমান ও কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা করুক।’

তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধী বলে নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। পড়াশোনা মানুষকে আত্মমর্যাদা দেয়, নিজের মত প্রকাশের সাহস দেয় এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার পথ দেখায়।’

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার মোফাচ্ছির মাজিদুর রহমান বলেন, ‘প্রতিবন্ধকতা সত্ত্বেও মারুফের শেখার আগ্রহ ও মেধা আমাদের মুগ্ধ করেছে। সে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।’

রাজারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই জানান, এ বছর তাদের কেন্দ্রে ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে একজন দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নিয়েছেন। শ্রুতি লেখকের সহায়তায় তিনি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছেন।

আরো পড়ুন...  পাটগ্রামে মুক্তিযোদ্ধার জমি জাল দলিলে দখলের অভিযোগ

সংগ্রাম, আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক হয়ে ওঠা মারুফের গল্প প্রমাণ করে—শারীরিক সীমাবদ্ধতা নয়, দৃঢ় মনোবলই মানুষকে সাফল্যের পথে এগিয়ে নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে মাগুরায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংস্কারকাজে ৩ দিন বন্ধ মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি চলাচল

পাবলিক ডোনার সাইফ উদ্দীন জালালীর উদ্যোগে দুই মাদ্রাসায় খাবার বিতরণ

খাটের নিচে লুকিয়েও রক্ষা হয়নি, আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১০

দৃষ্টি নেই, থামেনি স্বপ্ন: এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফের লড়াই অনুপ্রেরণার

১১

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

১২

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৩

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

১৪

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

১৫

মোরেলগঞ্জে আধুনিক মৎস্য চাষে প্রণোদনা, চাষিদের হাতে পোনা-এয়ারেটর বিতরণ

১৬

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

১৭

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৮

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

১৯

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

২০