মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৭ মে ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে মোট ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চালসহ শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ২১টি অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকা করে নগদ অর্থের চেক প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এসব পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।

আরো পড়ুন...  সুন্দরবনের শেলারচরে ট্রলারসহ ৫ জেলে অপহরণ

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশাফুল ইসলাম নালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বিপ্লব খলিফা, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী শরিফুল ইসলাম সাচ্চু, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আরাফাত সোহেল এবং আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর রহমান পিরুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং পুনর্বাসনের পথে সহায়ক হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও যেসব পরিবার এখনো সহায়তার বাইরে রয়েছে তাদের তালিকা করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতে নতুন নিয়োগে ইতিবাচক প্রত্যাশা

প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শ্রীপুরে দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

কালবৈশাখীর ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

মাগুরা পৌর মেয়র প্রার্থীকে ঘিরে অপপ্রচারের অভিযোগে যুবদলের সংবাদ সম্মেলন

জমি বিরোধে ফিশারি-ফার্ম ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ৭টি ভারতীয় মোবাইল জব্দ

কিশোরগঞ্জ যুবদল নেতৃত্বে মাসুদ সুমনকে ঘিরে আলোচনা

স্বামীর স্বীকৃতির দাবিতে বাড়ির সামনে স্ত্রীর অবস্থান

১০

অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি

১১

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

১২

মৌলভীবাজারে টিলা-পাহাড় ধ্বংসের মহোৎসব

১৩

চিকিৎসকহীন উপস্বাস্থ্যকেন্দ্রে বাবুর্চির চিকিৎসা

১৪

জগন্নাথপুর-পাগলা সড়কে ডাকাতি

১৫

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

১৬

রাজমিনা মৃত্যুর ঘটনায় উত্তাল বিশ্বনাথ

১৭

খরনা ইউপিতে আলোচনায় করিম মেম্বার

১৮

সয়াবিন তেলের বোতলে মাছি!

১৯

পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগে নারীর সংবাদ সম্মেলন

২০