নিজস্ব প্রতিনিধি
৪ জুন ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিজলা গৌরবদীতে একই দাবিতে দুই দিনের ব্যবধানে দুই মানববন্ধন, স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়ন রক্ষার একই দাবিতে দুই দিনের ব্যবধানে পৃথকভাবে দুটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ২ জুন হিজলা গৌরবদী ইউনিয়নকে নদীভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে প্রথম মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন হিজলা-গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলাইমান জমাদ্দার। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক, কৃষক, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হিজলা গৌরবদী ইউনিয়ন দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ না করা হলে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এর মাত্র দুই দিন পর, বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) একই দাবিতে পুনরায় আরেকটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির নেতৃত্ব দেন হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন বেপারী।

একই দাবিতে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয়হীনতা ও মতপার্থক্যের কারণে আন্দোলনের কার্যকারিতা দুর্বল হয়ে পড়তে পারে।

আরো পড়ুন...  রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ইউনিয়ন রক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দলীয় বিভাজন বা ব্যক্তিগত গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই। তাদের মতে, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি এবং এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

তারা আরও বলেন, ইউনিয়নের অস্তিত্ব রক্ষার আন্দোলনে বিভক্তি না বাড়িয়ে বরং ঐক্যবদ্ধভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। তা না হলে দীর্ঘদিনের এই দাবি আদায় বাধাগ্রস্ত হতে পারে।

স্থানীয়দের দাবি, হিজলা গৌরবদী ইউনিয়নকে নদীভাঙনের ভয়াবহতা থেকে রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। একই সঙ্গে আন্দোলন ও দাবির ক্ষেত্রে সকল পক্ষের মধ্যে সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

পেকুয়ায় র‌্যাবের মধ্যরাতের অভিযান, অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে খুলনা ইসলামীয়া হাসপাতালের পরিচালক কারাগারে

হিজলা গৌরবদীতে একই দাবিতে দুই দিনের ব্যবধানে দুই মানববন্ধন, স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া

কার্ডের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, জেসমিনের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ফ্যামিলি কার্ডে ৬২ ধনী নারী, যশোর সমাজসেবার তিন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

যমুনায় ডুবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, রাতভর উৎকণ্ঠায় পরিবার

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

১০

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

১১

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন আটক

১২

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

১৪

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

১৫

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

১৬

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

১৭

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

১৮

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

১৯

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

২০