মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

রাজশাহীর মোহনপুরে প্রতারণা মামলায় মাজহারুল ইসলাম চপল নামের এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চপল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার একটি প্রতারণা মামলায় (ধারা ৪২০/৪০৬) এজাহারভুক্ত আসামি। অভিযোগ অনুযায়ী, বাদীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। পরে আদালতে মামলা হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে বিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করে।

অনুসন্ধানে আরও জানা যায়, তার বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০০৮ সালে একটি হত্যা মামলা এবং সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া পূর্বে ভ্রাম্যমাণ আদালতে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়েছিল।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও যাচাই-বাছাই চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন...  বুড়িগোয়ালিনীতে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অন্যদিকে মামলার বাদী আজমিরা বেগম অভিযোগ করে বলেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়। পরে টাকা না দিয়ে চেক দেওয়া হয় এবং সাংবাদিক পরিচয়ে ভয়ভীতি দেখানো হয়। পরে বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১০

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১১

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১২

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৩

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৪

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৬

মোরেলগঞ্জে পিটিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে  কৃষকের গরু

১৭

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

খানজাহান আলী মাজারের দিঘির সেই কুমির যাচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

১৯

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

২০