মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

গ্রামীণ বাংলার একসময়কার পরিচিত দৃশ্য দেশি জাতের খেজুর এখন ক্রমেই হারিয়ে যেতে বসেছে। মাঠের পর মাঠজুড়ে যে খেজুর গাছগুলোতে ঝুলে থাকত রসালো হলুদ-সবুজ খেজুর, আজ সেসব দৃশ্য অনেক গ্রামেই আর দেখা যায় না। কালের বিবর্তন, বসতবাড়ি সম্প্রসারণ এবং কৃষিজমির ব্যবহার বদলে যাওয়ায় এই ঐতিহ্যবাহী ফলটি এখন বিলুপ্তির পথে।

আগে জ্যৈষ্ঠ মাস এলেই গ্রামের পথঘাট, মাঠ ও গাছপালায় ভরে উঠত দেশি খেজুরে। কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হলুদ বর্ণ ধারণ করা এই খেজুর ছিল গ্রামীণ শিশু-কিশোরদের অন্যতম প্রিয় ফল। খেজুর পাড়ার উৎসবমুখর সেই দিনগুলো এখন শুধুই স্মৃতি।

সদরের বরই গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, আগে আমাদের এলাকায় অসংখ্য খেজুর গাছ ছিল। এখন ঘরবাড়ি তৈরি ও জমি ব্যবহার পরিবর্তনের কারণে অনেক গাছ কেটে ফেলা হয়েছে। ফলে দেশি খেজুর এখন আর সহজে পাওয়া যায় না।

কাপাসহাটি গ্রামের কৃষক জামিল জানান, একসময় গ্রামের হাটবাজারে দেশি খেজুরের চাহিদা ছিল অনেক। কিন্তু বর্তমানে এসব খেজুর প্রায় বিলুপ্ত। যৌথ পরিবার ভেঙে একক পরিবারে রূপ নেওয়ায় এবং মাঠে বসতি বাড়ায় গাছ কেটে ফেলা হচ্ছে বলেও তিনি জানান।

আরো পড়ুন...  মাগুরায় সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে সেমিনার

কাটাখালি গ্রামের কৃষক শফিক বলেন, এখন আর আগের মতো খেজুর গাছ দেখা যায় না। যেগুলো আছে, সেগুলোতেও পর্যাপ্ত ফলন হয় না। ছোটবেলার খেজুর পাড়ার আনন্দ এখন স্মৃতিতে সীমাবদ্ধ।

শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের শহিদুল ইসলাম জানান, তাদের এলাকায় এখনো হাতে গোনা কিছু খেজুর গাছ থাকলেও অনেকেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন।

স্থানীয়দের মতে, দেশি খেজুর শুধু একটি ফল নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই এই ঐতিহ্য রক্ষায় বেশি বেশি খেজুর গাছ রোপণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সব মিলিয়ে মাগুরার গ্রামাঞ্চলে দেশি খেজুরের হারিয়ে যাওয়া এখন কেবলই এক নস্টালজিক বাস্তবতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১০

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১১

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১২

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৩

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৪

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৬

মোরেলগঞ্জে পিটিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে  কৃষকের গরু

১৭

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

খানজাহান আলী মাজারের দিঘির সেই কুমির যাচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

১৯

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

২০