কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মহিপুর থানা এলাকাকে উপজেলা হিসেবে উন্নীত করার দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকাল ৫টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। মহিপুর থানাধীন চারটি ইউনিয়নের উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ সভার আয়োজন করা হয় বলে জানা গেছে।

সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ এবং পর্যটন শিল্পের কেন্দ্র হিসেবে মহিপুরের গুরুত্ব অনেক বেশি। কিন্তু উপজেলা না হওয়ায় জনগণকে প্রশাসনিক সেবা গ্রহণে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হচ্ছে। তারা মনে করেন, মহিপুরকে উপজেলা করা হলে সেবার মান বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে মহিপুরের সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি উপজেলা বাস্তবায়ন কমিটি গঠনের প্রাথমিক আলোচনা করা হয়।

আরো পড়ুন...  ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আ: জলিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতউল্লাহ জিহাদী, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন সিনিয়র আইনজীবী ও মুক্তিযুদ্ধা ম্যামোরিয়াল কলেজের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

উল্লেখ্য, পূর্বে অনুষ্ঠিত একাধিক জনসভায় স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন মহিপুরকে উপজেলা করার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছিলেন বলে সভায় আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

কুড়িগ্রামে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর, এক সন্তানকে রেখে না ফেরার দেশে ইতিবানু

ইসলামী ব্যাংকে স্বচ্ছ নেতৃত্বের দাবিতে কিশোরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

শ্রীপুরে জমকালো ফুটবল ফাইনাল: দ্বারিয়াপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন সোনাতুন্দী যুব সংঘ

পবিত্র হজে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

স্বপ্নাকে বারবার বললাম, বইন দরজাটা খোল কিন্তু খোলে নাই

১০

ইসলামী ব্যাংক ঘিরে উত্তাল মাগুরা: অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিতে মানববন্ধন

১১

মামিকে নদীর পাড়ে ও ভাগনীকে একটি বাড়িতে পৃথকভাবে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

ইয়াবা সেবনে ধরা বিএনপি নেতাসহ ৩ জন, পঞ্চগড়ে ১ বছরের কারাদণ্ড

১৩

কালিয়াকৈরে অনলাইন জুয়ার থাবা: নিঃস্ব হচ্ছে পরিবার, বিপথে যাচ্ছে যুবসমাজ

১৪

তীব্র তাপদাহে হাঁসফাঁস জনজীবন, কালিয়াকৈরের ওয়াটার পার্ক ও সুইমিং পুলে উপচে পড়া ভিড়

১৫

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

১৬

ডুমুরিয়া বিলে হাজারো দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

১৭

পরিচ্ছন্ন নগর গড়তে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগ, শুরু হলো বিনামূল্যে ডাস্টবিন বিতরণ

১৮

কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের লাশ ঘিরে রহস্যের জট, হত্যা নাকি দুর্ঘটনা—ধোঁয়াশায় পুলিশ

১৯

খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির

২০