সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গ্রীষ্মের তীব্র দাবদাহে মৌসুমি ফল তালের চাহিদা বাড়ায় দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ের দীঘির পাড় এলাকায় গড়ে উঠেছে বৃহৎ পাইকারি বাজার। জৈষ্ঠ্য মাস এলেই এ বাজার ঘিরে সৃষ্টি হয় প্রাণবন্ত বাণিজ্যিক পরিবেশ।

২০২৬ সালের জৈষ্ঠ্য মাসে সাতকানিয়া, লোহাগাড়া, কেরানীহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা তাল সংগ্রহ করতে এখানে ভিড় করছেন। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম থাকে পুরো এলাকা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কচুয়াই, চনরা, বোয়ালখালী, টাসরদীঘি সহ বিভিন্ন অঞ্চল থেকে তাল সংগ্রহ করে পাইকারি বাজারে আনা হয়। এ বছর ফলন ভালো হওয়ায় সরবরাহ তুলনামূলক বেশি থাকলেও তীব্র গরমের কারণে চাহিদাও বেড়েছে, ফলে বিক্রি সন্তোষজনক।

এক ব্যবসায়ী জানান, এক একটি ঝুড়িতে প্রায় ৩০ থেকে ৪০টি তাল থাকে এবং প্রতি হাজার তাল ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। কেরানীহাট, দোহাজারী, চন্দনাইশসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়মিত এখানে তাল কিনতে আসছেন। তাদের মতে, গরমে শরীর ঠান্ডা রাখা ও পুষ্টিগুণের কারণে তাল এখন জনপ্রিয় ফল হিসেবে ব্যাপক চাহিদাসম্পন্ন।

আরো পড়ুন...  সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

ক্রেতা মোহাম্মদ আলমগীর বলেন, তাল গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এর স্বাদও খুব ভালো। তাই পরিবারের জন্য নিয়মিত কিনে থাকি।

বিশেষজ্ঞদের মতে, তাল ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল, যা গরমে শরীরের পানিশূন্যতা কমাতে সহায়ক ভূমিকা রাখে।

স্থানীয়রা জানান, জৈষ্ঠ্য মাস এলেই তালকে কেন্দ্র করে এই অঞ্চলে এক ধরনের উৎসবমুখর বাজার পরিস্থিতি তৈরি হয়, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১০

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১১

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১২

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৩

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৪

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৬

মোরেলগঞ্জে পিটিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে  কৃষকের গরু

১৭

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

খানজাহান আলী মাজারের দিঘির সেই কুমির যাচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

১৯

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

২০