আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
১৪ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত নারী আসন-৪১ এর সংসদ সদস্য মাহফুজা হান্নান বলেছেন, সমাজ ও দেশের উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণে কাজ করতে হলে জনপ্রতিনিধিদের নেতার আসনে নয়, বরং কর্মীর মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।

তিনি বুধবার (১৩ মে) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত “উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা”-য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহফুজা হান্নান বলেন, “আমাদের এলাকায় এখনও বিশুদ্ধ পানির সংকট এবং যোগাযোগ ব্যবস্থার নানা ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকার উন্নয়ন কেবল একজনের পক্ষে সম্ভব নয়, এজন্য প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সরকারি ও বিরোধী দলকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  পলাশবাড়ী পৌর নির্বাচন: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার রুবেলের

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, মাহবুবা জেসমিন এবং উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা বেগম লাইলী।

এছাড়া বক্তব্য দেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, সাংবাদিক শাহিন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সূত্রধর, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদ।

মতবিনিময় সভায় প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

পটিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

১০

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

১১

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

১২

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

১৩

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

১৪

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

১৬

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১৭

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১৯

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

২০